Search This Blog

Sunday, June 14, 2020

সেই হাদিস অনুযায়ী ওষুধ বানিয়ে করোনা চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্যের দাবি সৌদিতে

সেই হাদিস অনুযায়ী ওষুধ বানিয়ে করোনা চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্যের দাবি সৌদিতে



প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব।  এই ভাইরাসের বিষাক্ত ছোবলে যখন দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের আধুনিক চিকিৎসা বিজ্ঞান, তখন হাদিসে বর্ণিত উপায়ে ওষুধ বানিয়ে ব্যাপক সাফল্য পাওয়ার দাবি করেছে সৌদি আরবের গবেষক দল।



সহীহ বুখারী শরিফের ৫৩৬৩ নম্বর হাদিসে হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন- রাসুল (সা.) বলেছেন, “কালিজিরা সকল রোগের ওষুধ কেবল বিষ ছাড়া। ” তিনি (আয়েশা) বললেন ‘বিষ’ কী? জবাবে নবী (সা.) বললেন, “মৃত্যু”।
হাদিসের এই বাণীর সঙ্গে সঙ্গতি রেখে ‘তাইবুভিড’ নামে একটি ওষুধ তৈরি করেছে মদীনার ‘তাইবাহ ইউনিভার্সিটির অ্যান্টি-কোভিড ট্রিটমেন্ট’ গবেষক দল।  আমেরিকান জার্নাল ‘পাবলিক হেল্থ রিসার্চ’ এই গবেষণাপত্রটি প্রকাশ করেছে।
এই ওষুধের মূল উপাদান হল:- কালিজিরা, ক্যামোমিল ও প্রাকৃতিক মধু।
গবেষণাপত্র অনুযায়ী, এক ডোজ তাইবুভিডে রয়েছে, “এক চা চামচ (২ গ্রাম) কালিজিরা, এক চা চামচ (১ গ্রাম) ক্যামোমিল (এক ধরনের ফুল) চূর্ণ এবং এক চা চামচ প্রাকৃতিক মধু।”

খাবারের নিয়ম

এই উপাদানগুলো ভালভাবে মিশিয়ে নিতে হবে।  এরপর ভালভাবে চিবিয়ে খেয়ে ফেলতে হবে। 
উল্লেখ্য, এটা খাওয়ার পর জুস, কমলা ও লেবু খেলে আরও ভাল।

চিকিৎসা

• প্রথম এক সপ্তাহ প্রতিদিন পাঁচবার করে এই ওষুধ খেতে হবে।  এরপর মহামারী শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন একবার করে খেতে হবে।

• যদি তীব্র কাশি ও শ্বাসকষ্ট থাকে, কালিজিরা অথবা লবঙ্গ দিয়ে গরম পানির ভাপ নিতে পারেন।  অথবা কালিজিরা ও ক্যামোমিল দিয়েও গরম পানির ভাপ নেওয়া যেতে পারে।

• উপরের দুইটি উপাদানের যেকোনও একটি নেবুলাইজারে দিয়ে তা নাসারন্দ্র দিয়ে গ্রহণ করুন।

• যদি নেবুলাইজার না থাকে, সেক্ষেত্রে এক টেবিল চামচ কালিজিরা, এক টেবিল চামচ ক্যামোমিল চূর্ণ এবং এক কাপ পানি একটি পাত্রে নিয়ে গরম করে ভাপ নিতে হবে। এভাবে দিনে ৫ থেকে  ৬ বার নিতে হবে।

তাইবাহ বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলের প্রধান ডা. সালাহ মোহাম্মদ আল সাঈদ বলেন, “আমরা করোনাভাইরাসের চিকিৎসার জন্য কালিজিরা, ক্যামোমিল, লবঙ্গসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান নিয়ে গবেষণার পর আশানুরূপ ফল পেয়েছি।  গবেষণার পর আমরা যা পেয়েছে, সেটি হচ্ছে- কালিজিরা এবং ক্যামোমিল করোনাভাইরাসকে পুরোপুরি দমন করতে  পারে।
তিনি আরও বলেন, “আল্লাহ তা’আলার কৃপায় যেসব করোনা আক্রান্ত রোগী এই ওষুধ গ্রহণ করেছেন, তারা খুব ভাল উপকার পেয়েছেন।  তারা এটি নিজেরা বাড়িতেই তৈরি করেছেন।”
“এই ওষুধে উপকার পেতে এক সপ্তাহের বেশি সময় লাগেনি,” যোগ করেন তিনি। 

Thursday, June 4, 2020

পোস্ট পর্যালোচনার জন্য বিচারক প্যানেল গঠন করল ফেসবুক

পোস্ট পর্যালোচনার জন্য বিচারক প্যানেল গঠন করল ফেসবুক

পোস্ট পর্যালোচনার জন্য বিচারক প্যানেল গঠন করল ফেসবুক
ব্যবহারকারীদের পোস্ট পর্যালোচনার জন্য একটি বিচারক প্যানেল গঠন করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম সংস্থা ফেসবুক। 
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ গত বুধবার এই প্যানেল গঠনের ঘোষণা দিয়ে বলেছে ,স্বাধীন এই প্যানেল ফেসবুক ও ইন্সটাগ্রামে বিতর্কিত পোস্ট পর্যালোচনা করে তা মুছে ফেলা হবে নাকি থাকবে সে বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে। 
অর্থাৎ ফেসবুকের প্লাটফর্মে স্বাধীন সুপ্রিম কোর্টের ভূমিকা পালন করবে প্যানেলটি।  এ কারণেই এই প্রশাসক প্যানেলকে ‘ফেসবুকের সুপ্রিম কোর্ট’ বা ফেসবুকে সর্বোচ্চ আদালত বলে আখ্যায়িত করা হয়েছে।
এ নিয়ে মার্ক জাকারবার্গ বলেছেন, “প্রতিদিন আমাদের নীতিমালা প্রয়োগ করার পাশাপাশি প্রতি সপ্তাহে লাখ লাখ সিদ্ধান্ত নিয়ে থাকি। তবে আমি মনে করি না, আমাদের মতো প্রাইভেট কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেরা নিতে পারি।”
এ দলের সদস্যদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের বিচারক, মানবাধিকারকর্মী, শান্তিতে নোবেলজয়ী একজন, সাংবাদিক ও ডেনমার্কের সাবেক একজন প্রধানমন্ত্রী। 
তবে করোনা সংক্রমণের ভয়ে দেশে দেশে গণজমায়েত আর ভ্রমণের উপর বিধিনিষেধ চলছে। তাই কবে নাগাদ এই প্যানেল বিচার কাজ শুরু করতে পারবে তা স্পষ্ট নয়।

এবার বাজারে এলো অ্যাপলের ‘ম্যাকবুক প্রো’

এবার বাজারে এলো অ্যাপলের ‘ম্যাকবুক প্রো’

এবার বাজারে এলো অ্যাপলের ‘ম্যাকবুক প্রো’
করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনা মোকাবেলায় বিশ্বজুড়ে চলা লকডাউনের মধ্যেও নতুন সংস্করণের ‘ম্যাকবুক প্রো’ ল্যাপটপ বাজারে এনেছে অ্যাপল। 
দশম প্রজন্মের ইন্টেল প্রসেসরে চলা ১৩ ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপটিতে রয়েছে আট গিগাবাইট র‌্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা। তবে ব্যবহারকারীরা চাইলেই ল্যাপটপটিতে ১৬ বা ৩২ গিগাবাইট র‌্যাম এবং চার টেরাবাইট পর্যন্ত এসএসডি স্টোরেজ যুক্ত করতে পারবেন।
ম্যাজিক কিবোর্ড সুবিধার ল্যাপটপটির দাম এক হাজার ২৯৯ ডলার। সোমবার থেকে অনলাইনে কেনার সুযোগ মিললেও অ্যাপল স্টোরে ল্যাপটপটির দেখা মিলবে আগামী সপ্তাহে। গত মাসে নতুন সংস্করণের আইফোনও বাজারে এনেছে অ্যাপল।

Monday, June 1, 2020

একসঙ্গে ২৫০ জনের ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা পাওয়া যাবে!

একসঙ্গে ২৫০ জনের ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা পাওয়া যাবে!


একসঙ্গে ২৫০ জনের ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা পাওয়া যাবে!
প্রাণঘাতী করোনাভাইরাসের ঠেকাতে দেশে দেশে চলমান লকডাউনে ঘরবন্দী মানুষের মধ্যে জনপ্রিয়তা বেড়েছে ভিডিও কনফারেন্সিং অ্যাপের। অনেকই অ্যাপই অনলাইনে নতুন নতুন ফিচার যুক্ত করেছে। এর মধ্যে শুরুতে জুম অ্যাপের জয়জয়কার থাকলেও নিরাপত্তা নিয়ে বিতর্কের মুখে পড়ে যায় সেটি। এতে মাইক্রোসফট, গুগলের মতো টেক জায়ান্ট এমন অ্যাপ সুবিধা নিয়ে আসে। এবার মাইক্রোসফটের ভিডিও কনফারেন্সিং অ্যাপ মাইক্রোসফট টিমে ২৫০ জন অংশগ্রহণ করতে পারবেন। আগে এই সুবিধা ১০০ জনের মধ্যে সীমাবন্ধ ছিল। 
গতকাল বুধবার এই ঘোষণার মাধ্যমে মাইক্রোসফট আশা করছে যে, এটি গুগল মিট এবং জুম অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।  লকডাউনের কারণে বাড়ি থেকে কর্মরত বিপুলসংখ্যক ব্যবহারকারী ভিডিও কনফারেন্সিং অ্যাপ ব্যবহার করছেন। এছাড়া এর সাহায্যেই অনলাইনে চলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়াশুনাও। বর্তমানে এমএস টিমে ৭৫ কোটি ব্যবহারকারী রয়েছে। তবে ২০ জন অংশগ্রহণকারী বিনামূল্যে এই ভিডিও কনফারেন্সিং-এর সুবিধা ব্যবহার করতে পারবেন। চলতি মাসের মাঝামাঝি সময়ে ফিচারটি চলে আসবে।