Search This Blog

Sunday, March 20, 2022

Military operation in Ukraine leaves 3.3 million people: UN

The military operation in Ukraine leaves 3.3 million people: UN

Military operation in Ukraine leaves 3.3 million people: UN

The United Nations High Commissioner for Refugees (UNHCR) says more than 3.3 million refugees have fled Russia since conducting military operations in Ukraine. In addition, about 75 lakh people have been internally displaced.

The agency also said that 33,28,792 people had fled Ukraine since the military operation in Russia on February 24. And Friday's update is that another 56,030 residents have joined them. 

UNHCR chief Filippo Grandi said they were fleeing the country to avoid a series of bombings, airstrikes and indiscriminate bombings. "We need help, but that doesn't stop the fear," he said. Only if the war is stopped can it be stopped. ' 

About 90 percent of the refugees who have left Ukraine are women and children. And those between the ages of 18 and 60 will not be able to leave the country. Because they are being called to join the military. 

The United Nations International Organization for Migration (IOM) said another 162,000 people had left Ukraine as of Wednesday, a third from another country. There are also millions of residents who have left their homes. However, they are within the borders of Ukraine. Prior to the conflict, 36 million people lived in government-controlled territories in Ukraine. 

The countries where Ukrainians took refuge after the Russian military operation:

Poland: Six out of ten refugees have taken refuge in Poland. This number is estimated at 20 lakh 10 thousand 693 people, according to UNHCR. 

Romania: 5 lakh 17 thousand 269 Ukrainian refugees have taken refuge in Romania. At least 5 million Ukrainian refugees are on their way to Romania, according to the UNHCR. 

Russia: One lakh 74 thousand 573 Ukrainian refugees have taken refuge in Russia. The UNHCR added that between February 21 and 23, another 50,000 residents from the Donetsk and Luhansk regions took refuge in Russia. Ukrainian refugees have also sought refuge in Moldova, Hungary, Slovakia and Belarus. Al-Jazeera / Reuters / Gulf Times / Fox News

Ukraine claims to have killed another Russian general

Ukraine claims to have killed another Russian general

Ukraine claims to have killed another Russian general!

Another Russian general has been killed, according to the Ukrainian army's general staff. "An enemy helicopter was set on fire in Kherson," said Ukrainian Defense Minister Oleksiy Reznikov.

"Russia's Lieutenant General Andrei Mordovich, the commander of Russia's Eighth Guards, has been killed," Ukraine's General Staff said shortly afterwards.

Ukraine has so far claimed responsibility for the assassination of five Russian generals. However, US media reported on CNN that they could not independently verify the matter.

Ukraine's Deputy Prime Minister Irina Vereshchuk has claimed that 527 Russian troops have been detained in the 24 days since the start of the operation.

"All Russian prisoners of war are being treated in accordance with international human rights law," he said.

Ukraine, meanwhile, has claimed that thousands of Russian troops have been killed. President Zelensky himself has made similar demands several times. Ukraine says Russia has lost four major generals in the operation.

Zelensky also said in a speech on Saturday night that the Russian army, which had suffered heavy casualties, had not been able to recover the bodies of its slain comrades. 

"Especially in areas where fighting is taking place, our comrades are not able to collect the bodies of the Russian soldiers under our defense," he said.

Source: CNN

Boris Johnson called on China to condemn Russia

Boris Johnson called on China to condemn Russia

Boris Johnson called on China to condemn Russia

British Prime Minister Boris Johnson has called on China to condemn Russia's military action in Ukraine. 

In an interview with the media on Sunday, Johnson said Russia had chosen the wrong path, similar to World War II. According to Boris, this is a battle between good and evil.

"As time goes on, Russia's dictatorship has risen to the top," he said. I don't think it's possible for people to forgive Putin. "

Therefore, Boris Johnson has called on Russia to condemn such acts instead of sitting on the fence of China. 

Meanwhile, the general staff of the Ukrainian army has demanded the assassination of another Russian general. "An enemy helicopter was set on fire in Kherson," said Ukrainian Defense Minister Oleksiy Reznikov.

"Russia's Lieutenant General Andrei Mordovich, the commander of Russia's Eighth Guards, has died," Ukraine's General Staff said shortly afterwards.


Ukraine has so far claimed to have killed five Russian soldiers. However, US media reported on CNN that they could not independently verify the matter.

Ukraine's Deputy Prime Minister Irina Vereshchuk has claimed that 527 Russian troops have been detained in the 24 days since the start of the operation.

"All Russian prisoners of war are being treated in accordance with international human rights law," he said.

ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ছোড়ার দাবি করলো রাশিয়া

ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ছোড়ার দাবি করলো রাশিয়া

ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ছোড়ার দাবি করলো রাশিয়া

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জ্বালানি গুদাম ধ্বংস করতে আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার কথা জানালো রাশিয়া। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘কিনঝাল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন কেন্দ্র থেকে হাইপারসনিক মিসাইল ছুড়ে মিকোলেইভ এলাকায় ইউক্রেন সেনাবাহিনীর একটি বড় জ্বালানি সংরক্ষণাগার ধ্বস করা হয়েছে।’

শব্দের চেয়ে দশগুণ গতি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্র দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 

এদিকে ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার প্রতি নিন্দা জানাতে চীনকে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 

রবিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেছেন, রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভুল পথ বেছে নিয়েছে। বরিসের মতো এটা ভালো আর মন্দের লড়াই।

তিনি বলেন, ‘সময় বয়ে যাচ্ছে, রাশিয়ার স্বৈরতন্ত্রও পাহাড় চূড়ায় উঠেছে। আমি মরে করি মানুষের জন্য পুতিনের অপরাধ ক্ষমা করা অসম্ভব হয়ে পড়ছে।’

তাই চীনের প্রতি বেড়ায় বসে না থেকে রাশিয়ার এমন কাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানিয়েচছেন বরিস জনসন। 

Tuesday, November 30, 2021

কনটেন্ট ক্রিয়েটরদের সর্বোচ্চ প্রায় ৪৩ লাখ টাকা দেবে মেটা

কনটেন্ট ক্রিয়েটরদের সর্বোচ্চ প্রায় ৪৩ লাখ টাকা দেবে মেটা

কনটেন্ট ক্রিয়েটরদের সর্বোচ্চ প্রায় ৪৩ লাখ টাকা দেবে মেটা

কনটেন্ট ক্রিয়েটরদের সর্বোচ্চ প্রায় ৪৩ লাখ টাকা দেবে মেটা।

লাইভ অডিও ফিচার ব্যবহারকারী কনটেন্ট ক্রিয়েটর ও সংগীতশিল্পীদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার ডলার দেবে ফেসবুক মেটা। বাংলাদেশি মুদ্রায় যা ৪২ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা। 

সম্প্রতি কোম্পানিটির সিইও মার্ক জাকারবার্গ জানান, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ১০০ কোটি ডলারের বাজেট রাখা হয়েছে। ২০২২ সালজুড়ে এ অর্থ ব্যবহার করা হবে।

দি ইনফরমেশনের বরাতে বিজনেস ইনসাইডার ও টেক টাইমসের খবরে বলা হয়েছে, ফেসবুকের লাইভ অডিও রুমস ফিচার ব্যবহারকারী কনটেন্ট ক্রিয়েটরদের ১০ হাজার ডলার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে। ক্লাবহাউজ ও টুইটারের স্পেসেসের মতো অডিও প্লাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এ বাজেট ঘোষণা করেছে মেটা। অন্যান্য সফল প্লাটফর্মের সফল ফিচারগুলো নকল করা ফেসবুকের পুরনো কৌশল। টিকটকের সঙ্গে টেক্কা দিতে ইনস্টাগ্রামে রিলস ফিচার চালু করেছে ফেসবুক। রিলসে সর্বোচ্চ ৩৫ হাজার ডলার পর্যন্ত অর্থ দেয়ার ঘোষণা করেছে ইনস্টাগ্রাম।

নিজেদের প্লাটফর্মে কনটেন্ট ক্রিয়েটরদের ধরে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে সোস্যাল সাইটগুলোকে। টিকটকের রয়েছে ক্রিয়েটর ফান্ড, স্ন্যাপচ্যাটের স্পটলাইট প্রোগ্রাম এবং টুইটারের পেইড অ্যাকসিলারেটর প্রোগ্রাম। শুরুতে লাইভ অডিও ফিচারে কনটেন্টের জন্য অর্থ পাবে যুক্তরাষ্ট্রের শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটররা।  

Friday, June 18, 2021

২৪ হাজার বছর পর ঘুম ভাঙল এই প্রাণীর, এমনটাই দাবি বিজ্ঞানীদের

 ২৪ হাজার বছর পর ঘুম ভাঙল এই প্রাণীর, এমনটাই দাবি বিজ্ঞানীদের

২৪ হাজার বছর পর ঘুম ভাঙল এই প্রাণীর, এমনটাই দাবি বিজ্ঞানীদের!
রূপকথায় প্রাণীদের বহু বছর পর ঘুম ভাঙানোর কাহিনি সম্পর্কে আমরা সকলেই কম-বেশি পরিচিত। বাস্তবেও কিছু কিছু প্রাণীর মধ্যে এই ঘটনা দেখা গেলেও এখনও স্তন্যপায়ীদের মধ্যে এ রকম কোনও প্রমাণ মেলেনি।

এক ধরনের কচ্ছপ ৩-৪ বছর ঘুমিয়ে কাটায়। শীতকালে সাপ-ব্যাঙের ঘুমের কথা তো সকলেরই জানা। তেমন কিছু মাছও না খেয়ে ঘুমিয়ে কাটাতে পারে বহু দিন। কিন্তু তাই বলে টানা ২৪ হাজার বছর!

গবেষকদের চমকে দিয়ে এই ক্ষুদ্রাকার প্রাণীর ঘুম ভাঙল ২৪ হাজার বছর পর। এত দিন জীবন-মৃত্যুর মধ্যবর্তী দশায় ছিল সেটি।

সম্প্রতি সুদূর উত্তরে সাইবেরিয়ার আলাজেয়া নদীর কাছ থেকে নমুনা সংগ্রহ করে এই প্রাণীর হদিস পান বিজ্ঞানীরা।

এই জীবটি রটিফার প্রজাতির। এক ধরনের আনুবীক্ষণিক জীব। বহুকোষী এই জীবটির ব্যতিক্রমী ক্ষমতা রয়েছে।

এই জীবটি ১৬৯৬ সালে প্রথম খুঁজে পান জন হ্যারিস। জীবটি সর্বোচ্চ অর্ধ মিলিমিটার দীর্ঘ হতে পারে। মূলত স্বাদু পানিতেই এদের দেখা মেলে। এদের মুখের কাছে চাকার মতো অংশ থাকায় হুইল জীবও বলা হয়।

প্রতিকূল পরিবেশে এরা নিজেদের সমস্ত জৈবিক ক্রিয়া স্বেচ্ছায় বন্ধ করে দিতে পারে। এই ভাবে তারা মৃতের মতো থেকে যেতে পারে।

এই জীবটির দীর্ঘ বছর ঘুমিয়ে থাকার প্রমাণ এই প্রথম নয়। এই প্রমাণ আগেও পেয়েছেন বিজ্ঞানীরা।

এর আগে দেখা গেছে, হিমাঙ্কের ২০ ডিগ্রি সেলসিয়াস নীচের তাপমাত্রাতেও এক দশক ঘুমিয়ে কাটাতে পারে এই জীব। কিন্তু এবার নিজের ঘুমের যাবতীয় রেকর্ড ভেঙে ফেলেছে সেটি।

আলাজেয়া নদীর কাছ থেকে সংগ্রহ করা নমুনায় যে রটিফেরা মিলেছে তার ঘুমের বয়স অন্তত ২৪ হাজার বছর। স্বাভাবিকভাবেই জীবটির বয়স আরও বেশি।

এমনকি গবেষণাগারে নমুনাটি আনার পর বিজ্ঞানীরা দেখেছেন, অনুকূল পরিবেশে সেটি আবার অযৌন জনন পদ্ধতিতে বংশবিস্তারও করতে সক্ষম। বিজ্ঞানীদের এই গবেষণা ‘কারেন্ট বায়োলজি’ নামে একটি জার্নালে প্রকাশিত হয়েছে

তিন বোনের এক স্বামী!

 তিন বোনের এক স্বামী

তিন বোনের এক স্বামী!

এক স্বামীর তিন স্ত্রী। তারা আবার সহোদর। একসঙ্গে মিলেমিশেই সংসার করেন তারা। রূপকথার গল্পে নয়, ভারতেই দেখা মিলেছে তাদের। তিন বোনের একসঙ্গে করবা চৌথ ( সারাদিন উপবাসের পরে চাঁদকে সাক্ষী করে স্বামীকে দর্শন করা ) পালনের দৃশ্য দেখে বিস্মিত সবাই।

উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার বাসিন্দা কৃষ্ণ’র তিন স্ত্রী শোভা, রিনা ও পিঙ্কি একসঙ্গেই এই রীতি পালন করে স্বামীর দীর্ঘজীবন কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে ছবিটি।

তাদের বিয়ে হয়েছিল ১২ বছর আগে। একই অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন সবাই। প্রত্যেকেরই দুটি করে সন্তান রয়েছে। কাঁসিরাম কলোনিতে তাদের সংসার।

তাদের এক আত্মীয় জানান, গত ১২ বছর ধরেই সুখে-শান্তিতে সংসার করছেন তারা। কৃষ্ণও স্ত্রীদের মধ্যে কোনো বৈষম্য রাখেন না।

ওই আত্মীয়ের কথায়, ‘ওই তিনজনই স্নাতক। তাদের সন্তানরাও একসঙ্গে আনন্দে থাকে। আমরাও ভেবেছিলাম এই বিয়ে টিকবে না। কিন্তু দেখতে দেখতে ১২ বছর তো হয়ে গেল!'

কিন্তু একসঙ্গে তিনজনকে কেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কৃষ্ণ? আত্মীয়স্বজনরা জানান, এই বিষয়টি কারও কাছেই খুলে বলেননি তিনি।

Thursday, April 22, 2021

তেলাপোকার ভয়ে ১৮ বার বাসা বদল করেও রেহাই নেই, অতঃপর

তেলাপোকার ভয়ে ১৮ বার বাসা বদল করেও রেহাই নেই, অতঃপর

তেলাপোকার ভয়ে ১৮ বার বাসা বদল করেও রেহাই নেই, অতঃপর…
কেউ কেউ তেলাপোকা ভয় পান। তাই চোখের সামনে দেখলে কী করবেন বুঝতে পারেন না। চেঁচামিচি লাফালাফি শুরু করে দেন।তেলাপোকার ভয় নিয়ে একটি ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে। তেলাপোকা দেখলে ভীষণ ভয় স্ত্রীর। আর সেই ভয়ের কারণেই এক দম্পতি তিন বছরে ১৮ বার বাসা বদলেছেন। ২০১৭ সালে বিয়ের পর স্বামী প্রথম জানলেন স্ত্রী তেলাপোকা ভয় পান। স্ত্রীর তেলাপোকা ভীতি কাটানোর জন্য স্বামী একাধিক মনোবিদকেও দেখিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, তেলাপোকা দেখে মাত্রাতিরিক্ত এই ভয় আসলে একটি রোগ। একে বলা হয় ‘কাটসারিডফোবিয়া’। নির্দিষ্ট চিকিৎসা করালে এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। 

রান্না ঘরে একদিন তেলাপোকা দেখে এমন চিৎকার করেছিলেন স্ত্রী যে, প্রকৌশলী স্বামী একেবারে হতভম্ব হয়ে যান। কিছুক্ষণ পরই স্ত্রীর চিৎকারের কারণ বুঝতে পারেন তিনি। যেখানেই যান, তেলাপোকা যেন পিছু ছাড়ে না। আর এই ক্ষুদ্র প্রাণীটিকে দেখা মাত্রই স্ত্রী আর সেই বাসায় থাকতে চান না। চলে নতুন বাসার খোঁজ-খবর। কিন্তু কয়েকদিন পরপরই এই বাসা বদলাতে গিয়ে স্বামী বেচারা বেশ ‘ক্লান্ত’। এবার তাই বিচ্ছেদ চাইছেন তিনি। 

বিষয়টি নিয়ে বেশ কয়েকবার কাউন্সেলিংও করা হয়েছে। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তিনি এখন বিবাহবিচ্ছেদের মামলা করবেন বলেই ঠিক করেছেন। স্বামীর অভিযোগ, তার স্ত্রী চিকিৎসা করাতে বা ওষুধ খেতে রাজি না।

বেতনসহ ছুটি আদায় করতে একই স্ত্রীকে ৪ বার বিয়ে, ৩ বার ডিভোর্স

বেতনসহ ছুটি আদায় করতে একই স্ত্রীকে ৪ বার বিয়ে, ৩ বার ডিভোর্স

বেতনসহ ছুটি আদায় করতে একই স্ত্রীকে ৪ বার বিয়ে, ৩ বার ডিভোর্স!
অফিস থেকে বেতনসহ ছুটি আদায় করার জন্য একই স্ত্রী’কে তিন বার ডিভোর্স দিয়ে চার বার বিয়ে করলেন তাইওয়ানের রাজধানী তাইপের এক ব্যক্তি। শেষ বার বিয়ের ৩৭ দিনের মাথায় স্ত্রী’কে ডিভোর্স দেন ওই ব্যক্তি। তার একটাই উদ্দেশ্য, বৈতনিক ছুটিকে আরও দীর্ঘায়িত করা।

গত বছরের ৬ এপ্রিল বিয়ে করেন ব্যাংক পেশায় কর্মরত ওই ব্যক্তি। তখন তিনি ৮ দিনের বৈতনিক ছুটি পান।

ছুটি শেষ হওয়ার কিছু দিনের মাথায় স্ত্রী’কে ডিভোর্স দেন ওই ব্যক্তি। তারপর ফের বিয়ের জন্য ছুটির আবেদন করেন এবং একই মেয়েকে বিয়ে করেন। এভাবে মোট তিন বার স্ত্রী’কে ডিভোর্স দেন ওই ব্যক্তি। আর মোট বিয়ে করেন চার বার।

আসলে ব্যাংকের কাছে আবেদন করেও অতিরিক্ত সবেতন ছুটি পাচ্ছিলেন না ওই ব্যক্তি। বারবার আবেদন করেও প্রত্যাখ্যাত হন তিনি।এরপরেই বিয়ের ফন্দি আঁটেন। চার বার বিয়ে করার জন্য ৩২ দিনের সবেতন ছুটির আবেদন করেন তিনি।

কিন্তু চতুর্থবারে বিষয়টি ব্যাংকের নজরে আসে। খোঁজ নিয়ে কর্তৃপক্ষ জানতে পারে ছুটি পেতে ওই ব্যক্তি একই নারীকে বারবার বিয়ে করছেন আবার ডিভোর্স দিচ্ছেন। এরপরই ব্যাংক ওই ব্যক্তিকে ফের ছুটি দিতে অস্বীকার করে।

তবে ওই ব্যক্তির ভাষ্য, তিনি আইন লঙ্ঘন করে কিছু করেননি। এরপর ব্যাংকের বিরুদ্ধে তাইপে সিটি লেবার ব্যুরোতে অভিযোগ করেন তিনি।

তদন্তে দেখা যায়, ওই ব্যক্তির উদ্দেশ্য অসৎ হলেও তিনি আইনের বাইরে কিছু করেননি। তাইওয়ানের প্রচলিত আইন অনুযায়ী কোনো কর্মচারী বিয়ে করলে ব্যাংক তাকে আট দিনের বৈতনিক ছুটি দিতে বাধ্য। ব্যাংক তা পালন না করে আইন ভেঙেছে। এ অপরাধে ব্যাংক কর্তৃপক্ষকে ২০ হাজার তাইওয়ান মুদ্রা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকা) জরিমানা করা হয়।

ব্যাগটি দেখতে বিমানের মতো, দাম প্রকৃত বিমানের চেয়েও বেশি

ব্যাগটি দেখতে বিমানের মতো, দাম প্রকৃত বিমানের চেয়েও বেশি


ব্যাগটি দেখতে বিমানের মতো, দাম প্রকৃত বিমানের চেয়েও বেশি
‘কীপল’ নামের এই ব্যাগটি দেখতে একেবারেই যেন খুদে বিমান
শীর্ষ ফরাসি ফ্যাশন হাউসের অন্যতম লুই ভিটনের একটি ব্যাগ নিয়ে অনলাইনে চলছে তুমুল রসিকতা আর বিতর্ক। ব্যাগটির নকশা করেছেন লুই ভিটনের মেনসওয়্যার কালেকশনের শিল্প পরিচালক ভার্জিল আবলোহ। বিমান আকৃতির এই ব্যাগটির দাম ধরা হয়েছে একক ইঞ্জিনচালিত একটি প্রকৃত বিমানের চাইতেও বেশি! 

ভার্জিল আবলোহ’র বিশেষত্ব হলো তিনি, যা কিছুই নকশা করেন, তার পেছনে ব্যক্তিগত দর্শন ও ভাবনাকে এক করে ফেলেন। ফলে মাঝেমাঝেই এসব ভাবনা উদ্ভট নকশার খোরাক জোগায়। আবলোহ’র নকশাকৃত পণ্যও প্রায়ই সমালোচক এবং ফ্যাশন অনুরাগীদের বিভক্ত করে ফেলে। 

গত জানুয়ারিতে পুরুষদের জন্য আসন্ন ফ’ল বা উইন্টার কালেকশন প্রকাশ করে লুই ভিটন। বিখ্যাত স্থাপত্য ও জনপ্রিয় সব ল্যান্ডমার্কের অনুকরণে সেসব পোশাকের নকশা করা হয়। কিন্তু সব ছাপিয়ে নেটিজেনদের আকর্ষণ কেড়ে নিয়েছে এই কালেকশনের একটি ব্যাগ- কেননা বিমান আকৃতির ব্যাগটির গায়ে সেঁটে দেওয়া হয়েছে ৩৯ হাজার ডলারের ‘প্রাইস ট্যাগ’। 

পাখা, চাকা, ইঞ্জিন- সবমিলিয়ে ‘কীপল’ নামের এই ব্যাগটি দেখতে একেবারেই যেন খুদে বিমান। শুধু বাড়তি হিসেবে লুই ভিটনের অন্য সব পণ্যের মতো এর গা জুড়েও প্রতিষ্ঠানটির মনোগ্রাম। 

আবলোহ’র এই বিমান সদৃশ হ্যান্ডব্যাগের ছবিগুলো কয়েক মাস ধরে অনলাইনে প্রকাশিত হয়ে থাকলেও ‘ভাইরাল’ হয়েছে সম্প্রতি। আমেরিকান ই-কমার্স সাইট ইবে-তে একটি সিঙ্গেল ইঞ্জিনের তৈরি সেসনা বিমানের মূল্যমান ৩২ হাজার ৩০০ ডলার। অন্যদিকে এই ব্যাগের দাম এর প্রায় ৬ হাজার ডলার বেশি! ব্যস টুইটারে একজন ব্যবহারকারী এই তুলনা প্রকাশ করতেই আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়। 

গুগল ম্যাপস দেখে অন্য কনের বাড়িতে পৌঁছে গেল বরযাত্রী

গুগল ম্যাপস দেখে অন্য কনের বাড়িতে পৌঁছে গেল বরযাত্রী

'গুগল ম্যাপস' দেখে অন্য কনের বাড়িতে পৌঁছে গেল বরযাত্রী!
অচেনা ঠিকানায় পৌঁছতে গুগল ম্যাপস খুবই ভরসাযোগ্য এখন মানুষের কাছে। কিন্তু বিয়ের দিন গুগল ম্যাপস দেখে অন্য কনের বাড়িতে পৌঁছে গেলেন বরযাত্রীরা। ইন্দোনেশিয়ার এই ঘটনা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

জানা গেছে, ইন্দোনেশিয়ায় একটি গ্রামে একই দিনে দুই আলাদা কনের বিয়ে ও বাগদানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অন্য এলাকা থেকে আসা বরযাত্রীরা গুগল ম্যাপসের সহায়তা নিয়ে বিয়ের কনের বাড়িতে না ঢুকে বাগদান হচ্ছিল যে মেয়েটির তার বাড়িতে ঢুকে পড়েন। 

এরপর বেশ কিছুক্ষণ না জেনেই সেখানে সময় কাটিয়েও ফেলেন তারা। অবশেষে মেয়ের বাড়ির লোকেরাই বুঝতে পারেন যে কোথাও একটা ভুল হচ্ছে। এরপর বিষয়টি স্পষ্ট হতেই শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে সেখান থেকে বেরিয়ে যায় বরপক্ষ। এই ঘটনায় অবাক হয়ে ঐ বাড়ির মেয়েটিও। 

উলফা নামের ওই যুবতী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'বাগদানের জন্য আমি তখন মেক-আপ আর্টিস্টের কাজে সাজতে ব্যস্ত ছিলাম। তখন বরযাত্রীর ওই দলটি সেখানে আসে। আমি তাদের দেখতেও পাইনি। এদিকে, আমার পরিবার টাদের অভ্যর্থনা জানায়। উপহার আদান-প্রদানও হয়। তারপরই সবার ভুল ভাঙে। টারা জানায়, গুগল ম্যাপস ব্যবহার করায় এই ভুলটি হয়েছে।' 

পরবর্তীতে অবশ্য উলফার বাড়ির লোকজনই ওই বরযাত্রীদের সঠিক বাড়িতে পৌঁছাতে সাহায্য করে।

ঘরের কাজের জন্য সাবেক স্ত্রীকে ৬০ লাখেরও বেশি টাকা পারিশ্রমিক দেওয়ার নির্দেশ

ঘরের কাজের জন্য সাবেক স্ত্রীকে ৬০ লাখেরও বেশি টাকা পারিশ্রমিক দেওয়ার নির্দেশ


ঘরের কাজের জন্য সাবেক স্ত্রীকে ৬০ লাখেরও বেশি টাকা পারিশ্রমিক দেওয়ার নির্দেশ
৩০ বছরের সংসার। রান্নাবান্নাসহ করেছেন ঘরের নানান কাজ। কিন্তু সংসারের এত বছর কেটে যাওয়ার পর স্বামী-স্ত্রীর বিচ্ছেদ। এমন এক সাবেক স্ত্রীকে পারিশ্রমিক হিসেবে ৬০ হাজার ইউরো (৭২ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ লাখ ৯৬ হাজার টাকা) পারিশ্রমিক দিতে নির্দেশ দিয়েছেন পর্তুগালের সুপ্রিম কোর্ট। 

একটা সময় ছিল, যখন ঘরের কাজকে স্ত্রীর দায়িত্ব হিসেবে দেখা হতো। কিন্তু অনেক দেশেই সেসব এখন পুরনো দিনের কথা। দাম্পত্যজীবন ভেঙে গেলে পারিশ্রমিক চেয়ে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা করছেন অনেক নারী। এমনই এক সাম্প্রতিক মামলায় এ রায় দেওয়া হলো।

পর্তুগিজ সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ৩০ বছরের দাম্পত্যজীবন ভেঙে যাওয়ার পর এ বছরের জানুয়ারিতে মামলাটি করেন ওই নারী। দীর্ঘ আইনি লড়াই শেষে দেশটির সর্বোচ্চ আদালত এ রায় দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন অভিযুক্ত সাবেক স্বামী। 

কারাগারে মাদক পাচারের অভিযোগে বিড়াল আটক

 কারাগারে মাদক পাচারের অভিযোগে বিড়াল আটক

কারাগারে মাদক পাচারের অভিযোগে বিড়াল আটক!
আটক বিড়াল
মাদকসহ একটি বিড়াল আটক করেছে পানামার পুলিশ। সাদা রঙের বিড়ালটি মাদক নিয়ে কারাগারের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ওই সময় বিড়ালটির শরীরে বাঁধা অবস্থায় অনেকগুলো মাদক জব্দ করা হয়।

বিশ্বের অনেক দেশেই বন্দিদের কাছে মাদকদ্রব্য সরবরাহের ঘটনা ঘটছে। আর উত্তর আর দক্ষিণ আমেরিকায় কারাগারে মাদকদ্রব্য সরবরাহের ঘটনা বেশ পুরোনো। তবে এসব কাণ্ডে কোনো প্রাণী আটকের ঘটনা বিরল। 

গত শুক্রবার পানামার রাজধানী শহর পানামা সিটির উত্তরে ক্যারিবিয়ান প্রদেশের করলান নিউইভা এস্পেরানজা কারাগারে এই ঘটনা ঘটে।

Bangladesh Pratidin

এই কারাগারে ১ হাজার ৭০০ কয়েদি আছেন। তবে এবারই প্রথম নয়, আগেও পানামার এই কারাগারে বন্দিদের কাছে এভাবেই মাদক সরবরাহের চেষ্টা করা হয়েছে। অনেক সময় বন্দিরা খাবার দিয়ে প্রাণীদের পোষ মানায়, তারপর সেই প্রাণীগুলোর মাধ্যমে বাইরে থেকে মাদক সংগ্রহ করে।

পানামার পেনশনারি সিস্টেমের প্রধান আন্দ্রেস গুতেরেস জানান, বিড়ালের গলায় একটি কাপড় বাঁধা ছিল। তাতে মাদকের প্যাকেট পাওয়া যায়।  

মঙ্গলের আকাশে উড়ল হেলিকপ্টার

মঙ্গলের আকাশে উড়ল হেলিকপ্টার!

মঙ্গলের আকাশে উড়ল হেলিকপ্টার!
মঙ্গলের বুকে নতুন ইতিহাস রচনা করল নাসা। সোমবার লাল গ্রহের আকাশে উড়ল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার হেলিকপ্টার ইনজেনুইটি। এই প্রথম অন্য কোনও গ্রহের আকাশে হেলিকপ্টার উড়তে দেখা গেল। 

নিঃসন্দেহে মহাকাশ অভিযানের ক্ষেত্রে এক নতুন অধ্যায় রচিত হলো। স্বাভাবিকভাবেই এমন সাফল্যের আনন্দে উচ্ছ্বসিত নাসার বিজ্ঞানী ও কর্মীরা। নাসার শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, পৃথিবীতে বসে স্ক্রিনে সাফল্যের মুহূর্তের সাক্ষী থাকার সময় কেমন করে দু’হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করছেন সকলে।
 
এই সাফল্যকে বর্ণনা করতে গিয়ে নাসার এক শীর্ষ ইঞ্জিনিয়ারের কথায়, ‘এটা আমাদের রাইট ব্রাদার্স মুহূর্ত।’’ 

প্রসঙ্গত, মানব সভ্যতার ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত রচিত হয়েছিল যেদিন রাইট ভাইদের তৈরি বিমান আকাশে উড়েছিল। কার্যত সেই ইতিহাসেরই এক সম্প্রসারিত অধ্যায় হিসেবে এদিনে সাফল্যকে দেখছে নাসা। আর সেই কারণেই মঙ্গলে উড়া এই হেলিকপ্টারের মধ্যেই রাখা ছিল ছোট্ট কাপড়ের এক টুকরো। এই কাপড়ের টুকরোটি ছিল ফ্লাইয়ার ওয়ান নামের বিমানের ডানায়। ওই বিমানটিই ১৯০৩ সালে উড়িয়েছিলেন রাইট ভাইরা।

নাসার এই সাফল্য অবশ্য একদিনে আসেনি। বহুবারই উদ্যোগ নিয়েও শেষ মুহূর্তে পিছিয়ে এসেছেন বিজ্ঞানীরা। তবে হাল ছাড়েননি তারা। অবশেষে সোমবার এল কাঙ্ক্ষিত সাফল্য। 

এদিন মঙ্গল-পৃষ্ঠ থেকে প্রায় ১০ ফুট উপরে উড়তে দেখা যায় নাসার এই কপ্টারকে। কেবল আকাশে উড়াই নয়, এরপর ধীরে ধীরে সেটিকে মাটিকে নেমে আসতেও দেখা যায়। মঙ্গলে বাতাসের ঘনত্ব পৃথিবীর থেকে ৯৯ শতাংশ কম। এমন প্রতিকূলতায় হেলিকপ্টার উড়ানো ছিল রীতিমতো চ্যালেঞ্জের। ইনজেনুইটি কেবল উড়েইনি, মাটি থেকে তিন মিটার উপরেও উঠেছে। আর তাতেই অভিভূত নাসা। 

চলতি মাসের শুরুতেই পার্সিভিয়ারেন্স থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসে হেলিকপ্টারটি। আশা করা হচ্ছে, নাসা কপ্টারটির উড়ে বেড়ানোর আরও ভিডিও পোস্ট করবে সোশ্যাল মিডিয়ায়।

আকাশ থেকে সাগরে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্লেন! (ভিডিও)

আকাশ থেকে সাগরে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্লেন! (ভিডিও)

আকাশ থেকে সাগরে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্লেন! (ভিডিও)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি প্লেন সমুদ্রে নামছে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেসময় প্লেনটি ল্যান্ড করে তখন অনেকেই সেখানে গোসল করছিলেন। আচমকা একটি প্লেনের অবতরণে সেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় এয়ারশো চলছিল। 'কোকোয়া বিচ এয়ারশো'  নামের এই অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটেছে। ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়। প্লেনটি ভারসাম্য হারিয়ে ফেলে। ফলে সমুদ্রে ল্যান্ড করাতে হয় প্লেনটিকে। প্লেনটিকে আসতে দেখে উপস্থিত সকলে ভেবেছিল সেটি আকাশে উড়ে যাবে কিন্তু আস্তে আস্তে সেটি সমুদ্রে পড়ে যায়।

ঘটনার পর শিগগিরই প্লেন থেকে বেরিয়ে আসেন পাইলট।এ ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে। প্লেনটি আসতে দেখেই সকলে সেখান থেকে পালাতে শুরু করে। উপস্থিত মানুষ ঘটনার ভিডিও করে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ঘটনার পরও এয়ার শো জারি রাখা হয়েছিল।

প্লেনটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ের। এরকম একাধিক পুরনো প্লেন এয়ারশোতে যুক্ত করা হয়েছিল। এর আগে ২০১৯ সালে এরকম একটি প্লেন দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

চলন্ত ট্রেনের সামনে ‘সুপারম্যান’ রেলকর্মী, শিশুকে বাঁচানোর ভিডিও ভাইরাল

চলন্ত ট্রেনের সামনে ‘সুপারম্যান’ রেলকর্মী, শিশুকে বাঁচানোর ভিডিও ভাইরাল


চলন্ত ট্রেনের সামনে ‘সুপারম্যান’ রেলকর্মী, শিশুকে বাঁচানোর ভিডিও ভাইরাল
ভারতের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যাতে দেখে গেছে জীবনের ঝুঁকি নিয়ে সাক্ষাৎ মৃত্যুর দুয়ার থেকে এক শিশুকে বাঁচালেন এক ব্যক্তি। দু-এক সেকেন্ড দেরি হলেই শিশুসহ লোকটি কাটা পড়তেন ট্রেনে।

ভিডিওটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে সেই ব্যক্তিকে প্রশংসায় ভাসাচ্ছেন ভারতীয় নেটিজেনরা। তাকে বাস্তবের ‘সুপারম্যান’বলে আখ্যা দিচ্ছেন কেউ কেউ।

ভিডিওটি শেয়ার করে অকুতোভয় সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে ভারতের রেলমন্ত্রণালয়। তারা জানিয়েছে, ভারতের সেন্ট্রাল রেলওয়ের মুম্বাই ডিভিশনের ভাগাগানি রেলস্টেশনে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা এটি। আর বাস্তবের ‘সুপারম্যান’খ্যাত ব্যক্তিটির নাম ময়ূর শেলকে। তিনি ওই স্টেশনের একজন রেলকর্মী (পয়েন্টম্যান)। 

ভিডিওতে দেখা গেছে, প্রতিদিনের মতো ঘটনার দিন ডিউটি পালন করছিলেন ময়ূর। অদূরে দাঁড়িয়ে তিনি দেখতে পান একটি শিশু রেল লাইনে পড়ে গিয়েছে। আর ওই লাইন দিয়েই ছুটে আসছে ট্রেন। তখন কনো সময় নষ্ট না করে ওই রেলকর্মী ছুটে যান। নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন রেললাইনে। শিশুটিকে প্লাটফর্মে তুলে নিজেও লাফিয়ে উঠে পড়েন। মাত্র সেকেন্ডের ব্যবধানে দুটি জীবন রক্ষা পায়।

সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা সন্তানকে পেয়ে বুকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে থাকেন মা। এ ঘটনার ভিডিও টুইটারে শেয়ার করেছেন ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েলও।

 


১৭ হাজার ৬০০ ফুট উঁচুতেও করোনার হানা

১৭ হাজার ৬০০ ফুট উঁচুতেও করোনার হানা

১৭ হাজার ৬০০ ফুট উঁচুতেও করোনার হানা
করোনাভাইরাস মহামারিতে কাঁপছে বিশ্ব। করোনাভাইরাসে সারা বিশ্বে মৃত্যু হয়েছে ৩০ লাখ ৫৭ হাজারের বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ কোটি ৩৫ লাখের বেশি। বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৫৫০ জন। 

বরফরাজ্যেও হানা দিয়েছে করোনা। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যাওয়া এক অভিযাত্রীর শরীরের মিলেছে করোনা। মাউন এভারেস্টের বেস ক্যাম্পে (উচ্চতা ১৭ হাজার ৬০০ ফুট) তিন অভিযাত্রীর শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। এরপর তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়। পরীক্ষার পর তাদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে।

এ বিষয়ে এভারেস্ট অভিযান অপারেটর মিংমা শেরপা বলেন, ওই ক্যাম্পের অন্যান্য অভিযাত্রীরা তাদের অভিযান বাতিল করবেন না। কেননা বেসক্যাম্পে পৌঁছে রণে ভঙ্গ দেওয়া অর্থহীন। ঘটনার পর পর্বতারোহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্যদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলছেন। এ ছাড়া ইতোমধ্যেই বেসক্যাম্পে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

দেশে নারীদের গড় আয়ু ৭৫ বছর, পুরুষের ৭১

দেশে নারীদের গড় আয়ু ৭৫ বছর, পুরুষের ৭১


‘দেশে নারীদের গড় আয়ু ৭৫ বছর, পুরুষের ৭১’
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) জানিয়েছে, এখন বাংলাদেশের নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৫ বছর। একইসঙ্গে দেশের পুরুষদের গড় আয়ু ৭১ বছর।

বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি-২০২১ শীর্ষক এক বার্ষিক প্রকাশনায় এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৬৩ লাখ। 

সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত বয়সী শিশুদের ৯৫ শতাংশ বিদ্যালয়ে যায়। আর মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত বয়সীদের মধ্যে এই হার ৬২ শতাংশ।

নারী নির্যাতন নিয়ে নিয়ে বলা হয়, বাংলাদেশে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে ৫৯ শতাংশ কিশোরীর বিয়ে হয়ে যায়। আর স্বামীর হাতে নির্যাতনের শিকার হন ২৯ শতাংশ নারী।

বড় সাফল্য! মঙ্গল গ্রহে প্রথমবার অক্সিজেন তৈরি করল নাসার রোভার

বড় সাফল্য! মঙ্গল গ্রহে প্রথমবার অক্সিজেন তৈরি করল নাসার রোভার

বড় সাফল্য! মঙ্গল গ্রহে প্রথমবার অক্সিজেন তৈরি করল নাসার রোভার
তৈরি হচ্ছে একের পর এক ইতিহাস। এবার মঙ্গলের বুকে অক্সিজেন তৈরি করল নাসার রোভার পারসিভেরান্স। 

বুধবার এই সফল প্রয়াসের কথা জানাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

‘মঙ্গলগ্রহে বিদ্যমান কার্বন-ডাই-অক্সাইড থেকে অক্সিজেন তৈরির ক্ষেত্রে এটি প্রথম ও বড় পদক্ষেপ,’ জানালেন নাসার স্পেস টেকনোলজি মিশনের কর্তা জিম রয়টার। গত ২০ এপ্রিল সফলভাবে অক্সিজেন তৈরি করে পারসিভেরান্স।

এর উদ্দেশ্য কী?

ভবিষ্যতে মঙ্গলে মানুষ প্রেরণ করাই এখন নাসা, স্পেসএক্স- সংস্থাগুলোর কাছে চ্যালেঞ্জ। কিন্তু মঙ্গলে দীর্ঘ সময় নভোচারীদের থাকার জন্য প্রয়োজন অক্সিজেনযুক্ত বাতাস। সেই কারণেই এই প্রয়াস অত্যন্ত্য গুরুত্বপূর্ণ।

এছাড়া রকেটেও জ্বালানির সুষ্ঠ দহনের জন্য অক্সিজেন প্রয়োজন। মঙ্গলের মাটিতেই যদি অক্সিজেন প্রস্তুত করা যায় সেক্ষেত্রে সুবিধা হবে। মঙ্গল থেকে ফিরতি পথে সেই অক্সিজেন ব্যবহার করা যাবে রকেটে। পৃথিবী থেকে অতিরিক্ত বয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না।

একটি সোনালি রঙের বাক্স। পারসিভেরান্স রোভারের সামনের ডানদিকের অংশে এটি রয়েছে।

এটিকে যন্ত্র উদ্ভিদ বলেও অভিহিত করা হয়। কারণ উদ্ভিদের মতোই এটি কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন উত্পাদনে সক্ষম।

প্রথম রান-এ MOXIE মোট ৫ গ্রাম অক্সিজেন উত্পাদন করে। এতে একজন নভোশ্চর প্রায় ১০ মিনিট পর্যন্ত শ্বাস নিতে পারবেন। আপাতত ঘণ্টায় ১০ গ্রাম করে অক্সিজেন প্রস্তুত করতে সক্ষম এই যন্ত্র।

MOXIE-এর নকশা তৈরি হয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষণাগারে। নিকেলের সংকর দিয়ে তৈরি এই যন্ত্র প্রায় ৮০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তাপ সহ্য করতে সক্ষম।

মঙ্গলে অঢেল কার্বন ডাই অক্সাইড

কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন উত্পাদনের মূল কারণ একটাই। তা হল মঙ্গলে CO2-এর প্রতুলতা। মঙ্গলগ্রহের ৯৬%-ই কার্বন ডাই অক্সাইড। ফলে এটাই সহজতম পন্থা।

এছাড়াও থিওরিগতভাবে বলা হয় যে মঙ্গলের ভূস্তরের নিচের বরফ বের করে সেটা ইলেক্ট্রোলাইজিং করে অক্সিজেন উত্পাদন সম্ভব। কিন্তু বাস্তবে তা বেশ কঠিন, ব্যয়সাপেক্ষ ও সময়সাপেক্ষ।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই মঙ্গলে সফল উড়ান হয় নাসার হেলিকপ্টার Ingenuity-র। তাতে ছিল রাইট ব্রাদার্সদের তৈরি বিশ্বের প্রথম বিমানের কাপড়। ফলে পরের পর ইতিহাসের সাক্ষী থাকছে মহাকাশ গবেষণার জগত।

নাসার রোভার পারসিভেরান্স-এর সঙ্গে ফেব্রুয়ারিতেই মঙ্গলে পৌঁছায় হেলিকপ্টারটি। প্রায় ৬ মাস যাত্রার পর নির্বিঘ্নে মঙ্গলের মাটি ছোঁয় পার্সিভিয়ারেন্স ও ইনজেনুইটি। চলতি মাসের শুরুতেই পার্সিভিয়ারেন্স-এর থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসে হেলিকপ্টারটি। হেলিকপ্টারটির মিশন দৈর্ঘ্য মোট ৩০ দিন।

বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখার উপায়

বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখার উপায়

বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখার উপায়
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে বিজ্ঞাপন প্রায় সময় বিরুক্তির উদ্রেক করে। তবে বিজ্ঞাপন দূরে সরিয়ে ইউটিউবে ভিডিও দেখা যায়। সহজেই ইউটিউবে অ্যাড ব্লক করা সম্ভব। এজন্য যা করবেন : 

* ইউটিউব ওপেন করুন।

* যে ভিডিও প্লে করবেন সেটি সিলেক্ট করুন।

* এবার ভিডিও URL এর মধ্যে Youtube.com লেখার পরে একটি ফুল স্টপ (.) যোগ করুন। এটা করলেই YouTube-এ আর কোনও বিজ্ঞাপন দেখা যাবে না।

URL এর মধ্যে একটি ফুল স্টপ ব্যবহার করলে হোস্টনেম নর্মালাইজ করে না ইউটিউব। সেক্ষেত্রে হোস্টনেম ম্যাচ না করার জন্য, পেজটি একাধিক ভাগে গ্রাহকের কাছে পৌঁছে যায়। এর ফলে কোনও বিজ্ঞাপন, কুকিজ যুক্ত থাকে না। এই পদ্ধতি সবথেকে ভালো ইউটিউবের ওয়েব ভার্সনেই কাজ করে। মোবাইল থেকেও এই পদ্ধতিতে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে চাইলে ব্রাউজার থেকে লিঙ্ক ওপেন করে 'রিকোয়েস্ট ডেক্সটপ সাইট' অপশন সিলেক্ট করতে হবে।